আজকের চাঁপাই | আপডেট: 7:04 AM, September 12, 2026
গোমস্তাপুরে ৪০ লিটার চোলাই মদসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৪০ লিটার দেশীয় চোলাই মদসহ মো. আব্দুস সবুর (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে গোমস্তাপুর ইউনিয়নের নয়াদিয়াড়ী গ্রামের চাঁনপুরঘাটসংলগ্ন কাঁচা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আল মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সবুরকে আটক করে তার হেফাজত থেকে ৪০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার ও জব্দ করা হয়।
আটক সবুর শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের রানিবাড়ী গ্রামের মৃত ভারুমাঝি ও মৃত লাইলী বেগমের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।






