চাঁপাইনবাবগঞ্জে পরিচ্ছন্নতাকর্মীর ওপর হামলার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে পৌর পরিচ্ছন্নতাকর্মীর ওপর হামলা এবং বর্জ্য পরিবহন ভাঙচুরের অভিযোগে রাজু আহমেদ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর-জামরুলতলা ঈদগাহ সড়কে এ ঘটনা ঘটে।

পৌর কর্তৃপক্ষ জানায়, শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর-জামরুলতলা ঈদগাহ সড়কের পাশ থেকে ময়লা অপসারণ করার সময় কাজে বাধা দেন এবং শরিফুল ইসলাম নামের এক পরিচ্ছন্নতাকর্মীর ওপর হামলা করেন রাজু আহমেদ। এ সময় তিনি বর্জ্য পরিবহনকার গাড়ি ভাঙচুর করেন এবং ককটেল বিস্ফোরণের হুমকি দেন বলেও অভিযোগ

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, সরকারি কাজে বাধা দেয়ার পাশাপাশি পৌরসভার গাড়ি ও কর্মীদের ওপর হামলার অভিযোগে আটক করা হয়েছে রাজু আহমেদকে। এ ঘটনায় পৌরসভার পক্ষ থেকে শিবগঞ্জ থানায় একটি এজাহার দায়ের হয়েছে।