আজকের চাঁপাই | আপডেট: 11:16 PM, November 18, 2026
চাঁপাইনবাবগঞ্জে সরকারি চালসহ বিভিন্ন সুবিধার প্রলোভনে ২২ কোটি টাকা প্রতারণার অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরকারি অনুদানে স্বল্পমূল্যে চালসহ গরু, মোটর ও বাড়ি দেওয়ার লোভ দেখিয়ে প্রায় ১৮ হাজার মানুষের কাছ থেকে ২০-২২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ও প্রতারকদের শাস্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন।
বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, শিবগঞ্জের জাবরী, চাঁপাইনবাবগঞ্জ সদরের নসিপুর, চকঝগড়ু, জামবাড়িয়া ও মহেশপুর এলাকায় কার্ডপ্রতি চালের জন্য ৫ হাজার, গরুর জন্য ৩০ হাজার, মটরের জন্য ১৫ হাজার এবং বাড়ির জন্য ৬০ হাজার টাকা করে আদায় করা হয়। এভাবে প্রায় ১৮ হাজার কার্ডের বিপরীতে ২০-২২ কোটি টাকা আত্মসাৎ করেছে মোসা. জেসমিন বেগম ও মেহেদী হাসান মৃদুলসহ একটি চক্র। বক্তারা অবিলম্বে প্রতারক চক্রকে আইনের আওতায় এনে টাকা ফেরতের দাবি জানান।
এর আগে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আদলে চাল বিতরণের নামে প্রতারণার ঘটনায় সদর উপজেলা খাদ নিয়ন্ত্রকের দায়ের করা মামলার প্রেক্ষিতে গত ২৪ এপ্রিল প্রতারক চক্রের মূলহোতা জেসমিন বেগম ও তার সহযোগী মেহেদী হাসান মিদুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তারা গত ২৩ জুন জামিন হয়ে কারাগার থেকে বেরিয়ে আবারও একই ধরনের প্রতারণা শুরু করে
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী আমিরুল ইসলাম, রফিকুল ইসলাম, শামিমা খাতুন, মলি খাতুন, জেসমিন খাতুন, আব্দুর রাকিব ও শাজাহান আলী।






