ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৬০

ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় সারাদেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৬৬ জনের। একই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন দুই হাজার ২৬০ জন। সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত দুই হাজার ২৬০ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৫২ হাজার ১৭৩ জনে।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৬৬ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা বিভাগের তিনজন, ময়মনসিংহ বিভাগের একজন এবং বরিশাল বিভাগের একজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১০৭৭ জন, বরিশাল বিভাগে ২৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৬৫ জন, খুলনা বিভাগে ২৭৭ জন, ময়মনসিংহ বিভাগের ১১১ জন, রাজশাহী বিভাগের ১৮৮ জন, সিলেট বিভাগের ১৬ জন এবং রংপুর বিভাগের ৮৩ জন রোগী রয়েছেন।