পূজার সাজে মন্দিরা, দিলেন সম্প্রীতির বার্তা

বছর ঘুরে এসেছে শারদীয় দুর্গাপূজা। ঢাকের তাল, শঙ্খধ্বনি আর উৎসবের আবহে মেতে উঠেছে সনাতন ধর্মাবলম্বীরা। সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন জগতের তারকারাও আনন্দ আর প্রার্থনায় শামিল হচ্ছেন প্রতিমা দর্শনে ও পূজা মণ্ডপে। এবার ভক্তদের সঙ্গে নিজের পূজার আনন্দের মুহূর্তগুলো ভাগ করে সুন্দর বার্তা দিয়েছেন ঢালিউডের সুন্দরী নায়িকা মন্দিরা চক্রবর্তী। 

কখনো গোলাপি শাড়িতে সোনালী পাড়ের ঐতিহ্যবাহী কাতান শাড়ি, ভারী সোনার গয়নায় ধরা দিয়েছেন তিনি। আবার কখনো দেখা গেছে লাল-কালো কম্বিনেশনের সিম্পল সাজে।

মন্দিরা চক্রবর্তী। ছবি- ফেসবুক।
মন্দিরা চক্রবর্তী। ছবি- ফেসবুক।

সব মিলিয়ে মন্দিরার এই সুন্দর সাজগোজ ও সম্প্রীতির বার্তা ভরা শুভেচ্ছা বার্তাটি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় ভেসে যাচ্ছে।