চাঁপাইনবাবগঞ্জে ‘ফ্যামিলি কার্ড’ তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। সরকারি এই উদ্যোগের আওতায় প্রকৃত উপকারভোগীদের তালিকা প্রণয়নের জন্য মাঠপর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে সঠিক তথ্য সংগ্রহ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য বারিউল ইসলাম, শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান নয়ন, ছত্রাজিতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তারিফুল ইসলাম তারিফ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মইন আলীসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।